সৌদি সেনাপ্রধানের পাকিস্তান সফর

সৌদি সেনাপ্রধানের পাকিস্তান সফর, কারণ কি?

সৌদি সেনাপ্রধানের পাকিস্তান সফর, কারণ কি?

সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফায়াদ বিন হামিদ আল রুওয়াইলি সোমবার পাকিস্তানের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। সফরকালে তিনি পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন বলে জানিয়েছে ডন।